1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

হবিগঞ্জে পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ২৭৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক ::হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নোয়াপাড়া এলাকায় রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন ওই নারী শ্রমিক।
তিনি ওই এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য সোমবার সকালে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক অফিসার ডা.রাজিব চৌধুরী বলেন, তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না তা পরীক্ষা করেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই নারী শ্রমিক সাংবাদিকদের বলেন, রোববার রাত ৮টার দিকে তিনি কারখানা থেকে বাড়ি ফিরছিলেন। এসময় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে গামছা দিয়ে তার চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে তারা তাকে দলবেঁধে ধর্ষণ করে। ভোরের দিকে তারা চলে যায়।
পরে বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের জানালে তারা তাকে হাসপাতালে নিয়ে যায় বলে ওই নারী জানান।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com