1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হবিগঞ্জে বজ্রপাতে নিহত-৩

  • Update Time : রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ২৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::হবিগঞ্জ জেলার লাখাইয়ে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার বিকেলে উপজেলার সুজনপুর হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজনপুর গ্রামের মৃত কাদির মিয়ার ছেলে রফুল মিয়া (৪৫), একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আপন মিয়া (৩৫) ও বাইনিয়াচংয়র ইয়ালা আলগা বাড়ির মইন উদ্দিন (১২)।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, সকাল থেকেই সুজনপুর হাওরে ধান কাটছিলেন কয়েকজন কৃষক। বিকেলে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে রফুল মিয়া, আপন মিয়াসহ তিনজন আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রফুল ও আপনকে মৃত ঘোষণা করেন। অপর আহত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com