1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন

হবিগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২২১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাহুবলে শ্রীমঙ্গল রোডে এ ঘটনা ঘটে।নিহত নারী আম্বিয়া খাতুন উপজেলার উজারগাও বিহারীপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া খাতুন নামে ওই নারী প্রয়োজনীয় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে বাহুবল শ্রীমঙ্গল রোডে পৌছা মাত্র হবিগঞ্জ সিলেট বিরতিহীন পরিবহনের একটি বাস ওই নারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

 

তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাহুবল মডেল থানার (ওসি) রাকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com