1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে যাত্রীবাহী  বাস ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বুধবার(১৫ সেপ্টেম্বর)  বিকাল ৪ টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রোকেয়া আক্তার (৪৫) ও হবিগঞ্জ সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)।

স্থানীয় সুত্রে  জানা যায়, বুধবার বিকেলে ধুলিয়াখাল এলাকায় শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী  অটোরিকশার সাথে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জগামী একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রধান শিক্ষক রোকেয়া আক্তার মারা যান।

এ সময় আরো কয়েকজন  গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com