1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

হবিগঞ্জে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী

  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জ জেলার মাধবপুর থানার আহাম্মদপুর এলাকার বাসিন্দা আব্দুর রইস মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) এবং একই এলাকার বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৪৮)।

আজ সোমবার (২২ মে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‍্যাব-৯) এর মিডিয়া কর্মকর্তা আফসার আল আলম জানান, র‍্যাব-৯ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার (২১ মে) সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ২০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com