1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কলেজছাত্রের মৃত‌্যু

  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ৩৪৩ Time View

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার  সকাল ৬টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলিনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র সুজন আলিনগর (মেম্বার বাড়ি) গ্রামের সফিক মিয়ার ছেলে। সে গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের এইএসসির ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে বৃষ্টির মধ্যে শখের বসে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে যায় সুজন। তখন হঠাৎ বজ্রপাতে আহত হলে তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই সময় উপজেলার দেওরগাছ ইউনিয়নের চন্ডীছড়া চা বাগানের বেলাবিল এলাকায় কানা লাল মুন্ডার গোয়াল ঘরে বজ্রপাতে একটি মহিষ ও একটি গরু মারা যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুজনের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com