1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

হবিগঞ্জে মামলা দিয়ে নিজেই ফেঁসে গেলেন নারী

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭
  • ২৫৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে পূর্বশত্রুতার জের নিয়ে নিজের ভাইকে অপহরণ দেখিয়ে মামলা দিয়ে নিজেই ফেঁসে গেলেন রহিমা আক্তার।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার রানীগাঁও ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে।

রহিমা খাতুন উপজেলার রানীগাঁও ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের মৃত মোববুল হোসেনের মেয়ে।

জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর রহিমা খাতুন বাদী হয়ে একই উপজেলার মিরাশী ইউনিয়নের আসলা শেনারগাঁও গ্রামের ফিরোজ আলীর ছেলে মানিক মিয়াসহ ১৫ জন এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অপহরণ সন্দেহে তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান।

মূলত দুই পক্ষের মধ্যে পূর্ববিরোধের জের নিয়েই অপহরণের মামলা দায়ের করেন রহিমা খাতুন। এরই কারণে মামলার বাদী রহিমা খাতুন তার ভাই ফারুক মিয়াকে অপহরণের নাটক সাজিয়ে নিরপরাধ ব্যক্তিদের নামে হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনজন ব্যক্তি জেলও খাটেন।

এদিকে গত জুন মাসে বিচার-সালিশ হওয়ার কথা বলে কৌশলে ভিকটিম ফারুক মিয়া পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে অপহরণের বিষয়টি সাজানো বলে স্বীকার করে।

পরে পুলিশ ভিকটিম উদ্ধার হওয়ার পরে আদালতে ফারুক মিয়াকে হাজির করেন। আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে ১৫ জন আসামিকে নির্দোষ বলে স্বীকারোক্তি দেন ফারুক মিয়া। আদালত আসামিদের অপহরণ মামলা থেকে অব্যাহতি দেন।

এদিকে বাদী রহিমা খাতুনের বিরুদ্ধে মামলা নেয়ার জন্য আদালতের অনুমতি চেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আ. মুকিত চৌধুরী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com