1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে যানবাহনে গণডাকাতি

  • Update Time : সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ১৯৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বাহুবলে যানবাহনে গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা যাত্রীদের মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও গহনাগাটি লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা বাগানের ভিতরে দিয়ে পালিয়ে যায়।
রোববার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের (পুরাতন) বাহুবল উপজেলার কামাইছড়ার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাসের যাত্রীরা জানান, রাত ১১টার দিকে হঠাৎ একদল মুখোশধারী ডাকাত যানবাহন আটকে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে বাহুবল থানার ওসি মো. মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়লে ডাকাতরা বনের ভিতরে দিয়ে পালিয়ে যায়।
মিরপুর বাজারের ব্যবসায়ীরা জানান, ঘটনার সময় কামাইছড়া-নতুন বাজার-টু-মিরপুর বাজার পর্যন্ত শত-শত যানবাহন আটকা পড়ে এবং স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানান, শ্রীমঙ্গল-মিরপুর সড়কে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সারারাত পুলিশি টহল চলে। প্রতিদিনের মতো রোববার সন্ধ্যা থেকে টহল চলছিল। রাত ১১টার দিকে কামাইছড়া চা বাগান এলাকায় একদল ডাকাত গাড়ি আটকে লুটপাটের চেষ্টা চালায়। এ সময় ওই সড়কে টহলরত পুলিশ ডাকাতদের উদ্দ্যেশ্য করে ২ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে ডাকাতদল বনের মধ্যে পালিয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com