1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

হবিগঞ্জে লকডাউনে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
কঠোর লকডাউন ও সরকারি বিধিনিষেধ প্রতিপালন করতে হবিগঞ্জ সদরসহ ৯টি উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। শনিবার (৩ জুলাই) সকাল থেকে জেলা সদর ও প্রত্যেকটি উপজেলায় জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়।
কঠোর লকডাউন কার্যকর করতে জেলা সদরসহ জেলার নবীগঞ্জ, বাহুবল, শায়েস্তাগঞ্জ, লাখাই, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সকাল থেকে প্রত্যেকটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। বিভিন্ন স্থানে দোকানপাট খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মেনে সরকারি বিধিনিষেধ অমান্যসহ বিভিন্ন কারণে ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮০ জনকে মোট ১ লাখ ৬০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com