1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

হবিগঞ্জে সাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ২২০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
হবিগঞ্জের বাহুবল উপজেলার সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে অটোরিকশায় হবিগঞ্জ যাচ্ছিলেন সাজিদুর রহমান টেনু মিয়া।

পথে সকাল ৮টায় উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে।

পরে অটো থেকে সাবেক সেনা সদস্যকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা কেটে রক্তাক্ত করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভায়রা তোফায়েল আহমদ রাসেল বলেন, চাচাতো ভাইদের সঙ্গে সাবেক সেনা সদস্যের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে মামলায় হাজিরা দিতে যাওয়ার পথে তিনি হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন।তাৎক্ষণিক স্থানীয় লোকজন টেনু মিয়াকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com