1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

হবিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর কর্মী দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত

  • Update Time : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২৭১ Time View

জগন্নাথপুর২৪ জেস্ক::

হবিগঞ্জের বাহুবলে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খাইটগাঁও গ্রামের রাস্তায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আল আমীন। তিনি উপজেলার মিঠাপুর গ্রামের তায়েজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আল আমীন বাহুবল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আজমল হোসেনের সমর্থক। মঙ্গলবার বিকেলে খাইটগাঁও গ্রামে বাকি সমর্থকদের সঙ্গে নির্বাচনী প্রচারণায় যান তিনি। সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরছিলেন। এ সময় গ্রামের রাস্তায় কে বা কারা তাকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com