1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

হবিগঞ্জ সদর হাসপাতালে অগ্নিকাণ্ড

  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে হাসপাতালটি।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ আমিনুল হক সরকার বলেন, ‘সদর হাসপাতালের পুরাতন ভবনের ছাদে ফোম-কাপড়সহ পুরনো কিছু জিসিনপত্র রাখা হয়েছে। কেউ হয়তো কোনভাবে ছাদে গিয়েছিল এবং সিগারেট খেয়ে সেখানে ফেলে আসে। সিগারেটের আগুন থেকেই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।’

তিনি বলেন, ‘খবর দেওয়ার সাথে সাথেই ফায়ারসার্ভির একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

হবিগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা জিনিসপত্রে সিগারেটের অতিরিক্ত অংশ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com