1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

হাঁসের বাচ্চার জন্য ভাইয়ের প্রাণ কেড়ে নিল ভাই

  • Update Time : সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ২৯১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক ::ভ্যান গাড়ির চাকার নিচে পড়ে হাঁসের একটি বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেছে ভ্যানচালকের। সোমবার সকাল নয়টার দিকে ঘটনাটি ঘটেছে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকার বাঘাটা গ্রামে।

নিহত ওই ব্যক্তির নাম সিদ্দিকুর রহমান (৪৫)। তাকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে চাচাতো ভাই আবদুর রাজ্জাক (৩৮)। এ ঘটনায় বিমানবন্দর থানা পুলিশ রাজ্জাকের স্ত্রী ইজনা বেগম, বাবা আরিম ও ছোট ভাই মাহাবুরকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিবুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ভ্যানচালক সিদ্দিক বাড়ি থেকে ভ্যান নিয়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় চাচাতো ভাই আবদুর রাজ্জাকের বাড়ির সামনে ভ্যানের চাকার নিচে পড়ে একটি হাঁসের বাচ্চার মৃত্যু হয়। এ ঘটনার পরে আবদুর রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে সিদ্দিকুর রহমানের ওপর চড়াও হোন। এ নিয়ে দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবদুর রাজ্জাক বাঁশের একটি লাঠি দিয়ে সিদ্দিকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান সিদ্দিক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com