1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

হাওরে নৌকাডুবি: মৎস্যজীবীর মরদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬
  • ২১৯ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ জাহাঙ্গীর মিয়া (২২) নামে এক মৎস্যজীবীর মরদেহ উদ্ধার করেছে স্বজনরা। শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার সোনাপুর গ্রাম পার্শ্ববর্তী জিতলা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাও (পূর্বহাটি) গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। স্থানীয় ইউপি সদস্য হাসান মিয়া ও তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সংসার হাওরের জিতলা বিলে ছোট নৌকাযোগে মাছ শিকার করতে যান জাহাঙ্গীর ও তার এক সহযোগি। এ সময় আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানিতে ডুবে যায়। অন্য সহযোগি সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সকালে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com