1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে যেয়ে প্রাণ গেল ৩ আরোহী নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত ছেড়ে মোটরসাইকেল চালাতে যেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে ৩ আরোহীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে গোবিন্দগঞ্জের পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় থানা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরও ১ জন মারা যায়। এদিকে, বগুড়া নেয়ার পথে তৃতীয় জনের মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, বগুড়া নেয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com