1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

হিজলা গ্রামের প্রবীন মুরব্বী আজব উল্লাহ্ আর নেই

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭
  • ২৮৩ Time View

স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের হিজলা গ্রামের প্রবীন মুরব্বী মোঃ আজব উল্লাহ (৯০) ইন্তেকাল ফরমাইয়াছেন। বুধবার সন্ধ্যা ৬টায় তার নিজ বাড়ীতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন) মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় হিজলা গ্রামের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। জানাযা নামাজে ইমামতি করেন, তার ভাতিজা মোঃ জাহাঙ্গীর আলম। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের ভাগিনা জগন্নাথপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু মরহুমের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com