1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান

  • Update Time : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ Time View

জগন্নাথপুর২৪ডেস্ক::

দেশে ফেরার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ সময় রাত ১২টায় তাকে বহনকারী বিমান উড়াল দেবে।

বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান।

বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস পরিচালিত বিজি ২০২ বিজনেস ক্লাসে তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানা গেছে।

এদিকে বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাহউদ্দিন বলেন, ‘আমাদের নেতা বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথরো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রাবিরতি নেবেন। এরপর সকাল ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ।’

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানাবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। এই হাসপাতালে বিএনপি চেয়ারপারসন এবং তারেক রহমানের মা খালেদা জিয়ার চিকিৎসা চলছে। হাসপাতালে যাওয়ার পথে তিনি কুড়িল-পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন।’

সংবর্ধনার পর এভারকেয়ার হাসপাতাল ঘুরে তারেক রহমান গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাসায় যাবেন। সেখানেই তারেক রহমান থাকবেন বলে জানা গেছে। সূত্র-কালবেলা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com