1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

হেলমেট ছাড়া আওয়ামী লীগ নেতাকে তেল না দেয়ায় পাম্প বন্ধ

  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৩৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::রাজশাহীর পুঠিয়ায় হেলমেট না থাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মোটরসাইকেলে তেল দেয়নি পাম্প। এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা ক্ষিপ্ত হয়ে তেল বিক্রি বন্ধ রেখেছেন বলে অভিযোগ উঠেছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পশ্চিম পাশে পুঠিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। তেল পাম্প ম্যানেজার অলক কুমার সরকার বলেন, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পালোপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক মোটরসাইকেলে তেল নিতে আসেন। সে সময় তার কাছে কোনো হেলমেট ছিল না। তাই পাম্পের একজন বিক্রয়কর্মী তেল দিতে অপারগতা প্রকাশ করলে তিনি ক্ষিপ্ত হয়ে চলে যান। তিনি বলেন, কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক আবার এসে নিজে দাঁড়িয়ে থেকে এখানকার কর্মচারীদের দিয়ে পাম্পের সামনে দড়ি বেঁধে অবরোধ করে চলে যান। যাওয়ার আগে তিনি আমাদের হুমকি দিয়ে যান কারো কাছে তেল বিক্রি করলে পাম্প জ্বালিয়ে দেয়া হবে।
এরপর থেকে পাম্পে তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি পাম্প মালিক, থানা ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com