1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

হোটেলে মরা মুরগি, ১০ হাজার টাকা জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ২১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রামে একটি হোটেলে অভিযান চালিয়ে মৃত মুরগি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মরা মুরগি রাখার দায়ে হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার হোটেল জামান থেকে কয়েকটি মৃত মুরগি জব্দ করা হয়।

এছাড়া পাশের ‘মক্কা হোটেল’ নামে আরও একটি হোটেলকে দই প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার এ অভিযান পরিচালনা করেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন খামার, মুরগি পরিবহনের গাড়ি ও দোকান থেকে মরা মুরগি সংগ্রহ করে চিহ্নিত কিছু হোটেলে কম দামে সরবরাহ করে আসছে এমন অভিযোগ ছিল।

হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা স্বীকার করেছেন যে, কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য মরা মুরগি সংগ্রহ করা হয়েছে।

সরেজমিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, মুরগিগুলোর মাংসের রং একেবারে সাদা হয়ে গেছে। আরেকটু হলে পচন ধরত। হোটেলটির কিচেনের পরিবেশও অত্যন্ত নোংরা। এসব অভিযোগে জামান হোটেলটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, মুরাদপুর জামান হোটেলকে মরা মুরগি রাখাসহ নানা অনিয়মের অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া পাশের মক্কা হোটেলকে নিজেদের তৈরি দইয়ের কৌটায় উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com