1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হোম কোয়ারান্টাইনে না থাকায় ছাতকে এক প্রবাসীকে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৯০৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ছাতকে হোম কোয়ারান্টাইনে না থেকে অবাদে ঘুরাফেরা করায় এক সৌদি আরব প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির এই অর্থদন্ডের আদেশ দেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) ওই ব ্যক্তি সৌদি আরব থেকে দেশে আসেন। দেশে এসে কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। আজ বিকালে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজারে সৌদি আরব প্রবাসী গিয়াস উদ্দিন ঘোরাঘুরি করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাকে এ জরিমানা প্রদান করা হয়। তিনি হাসনাবাদ গ্রামের ময়নুল ইসলামের ছেলে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব চক্রবর্তী, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রমূখ।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির বলেন, ওই প্রবাসী কোনোভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। পরে তাকে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাকে একটি ঘরে একাই থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবাসফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনের বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com