1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭ মাস পর জগন্নাথপুর পৌর যুবলীগ কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার,নতুন কমিটি গঠনের নির্দেশ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১১০৩ Time View

বিশেষ প্রতিনিধি::
প্রায় ১৭ মাস পর আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর যুবলীগের কমিটি স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে নতুন কমিটি গঠন করার জন্য উপজেলা কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা উপজেলা যুবলীগ কমিটিকে নতুন করে পৌর যুবলীগের কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছি।

নেতা-কর্মীরা জানান, ১৯৯৮ সালে জগন্নাথপুর সদর ইউনিয়নকে পৌরসভায় রূপান্তরিত করা হয়। পরবর্তীতে ১৯৯৯ সালে কেন্দ্রীয় কমিটি সুনামগঞ্জের যুবলীগের সব ক’টি উপজেলা ও পৌর যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর থেকে আর কোনো কমিটি হয়নি।

দীর্ঘ ২০ বছর পর ২০১৯ সালে ২১ মার্চ জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের যৌথ স্বাক্ষরে আকমল হোসন ভূঁইয়াকে আহবায়ক, সিদ্দিকুর রহমানকে সিনিয়র যুগ্ম-আহবায়ক, রফিকুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর পৌর যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ কমিটির বিরোধিতা করে  ২২ মার্চ ঘোষিত কমিটির দুই যুগ্ম-সম্পাদকসহ অধিকাংশ নেতা-কর্মী পৌর শহরে বিক্ষোভ মিছিল করে। ২৩ মার্চ জেলা কমিটি  ঘোষিত পৌর কমিটি স্থগিত ঘোষনা দেয়।

পৌর যুবলীগ নেতা জিতু মিয়া জানান, দীর্ঘ ২১ বছর ধরে পৌর যুবলীগের কোনো কমিটি নেই। আশা করছি, যোগ্যতার ভিত্তিতে নতুন কমিটির নেতৃত্ব আসবে।

আরেক পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া বলেন, দীর্ঘ ১৭ মাস পরে স্থগিতাদেশ প্রত্যাহার করে নতুন কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াতে দ্রুত কমিটি গঠনের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন বলেন,  অচিরেই জেলা কমিটির নির্দেশনাক্রমে পৌর যুবলীগের নতুন কমিটি গঠন করা হবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com