1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

১৮ বছর পলাতক থাকার পর অবশেষে ধরা পড়ল আসামী

  • Update Time : সোমবার, ৫ জুন, ২০১৭
  • ২৯১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :; পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ১৮ বছর পলাতক থাকার পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাহাঙ্গীর খলিফা (৪৫)। তাঁকে পৃথক দুই মামলায় ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। মামলার পর থেকেই পলাতক ছিলেন তিনি।

গতকাল রোববার দুপুরে উপজেলার উমেদপুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর খলিফাকে ।

ইন্দুরকানি থানার উপপরিদর্শক (এসআই) মোহাইমিনুল ইসলাম জানান, ১৯৯৯ সালে জাহাঙ্গীর খলিফার নামে ইন্দুরকানি থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়। ২০০১ সালে পিরোজপুর দ্বিতীয় জেলা জজ আদালত জাহাঙ্গীরকে ডাকাতি মামলায় ১৩ বছর ও ২০০২ সালে অস্ত্র মামলায় ৭ বছর কারাদণ্ড দেন। মামলার পর থেকে জাহাঙ্গীর পলাতক ছিলেন। ১৮ বছর পলাতক থাকার পর সম্প্রতি তিনি বাড়ি আসেন। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com