জগন্নাথপুর২৪ ডেস্ক::০
প্রাণঘাতী করোনাভাইরাসে সুনামগঞ্জে আক্রান্তের সংখ্যা সাতশত ছাড়াল। গত বুধবার নতুন করে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরমধ্যে ২য় বার করোনা পজেটিভ হয়েছেন ৩ উপজেলার ৬ জন। পুনরায় শনাক্ত হওয়াদের মধ্যে ছাতক উপজেলার ২ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ১ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৭১১ জনে পৌঁছাল। সুনামগঞ্জ এ পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে দুই উপজেলার ৪ জনের। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৫ জন।
Leave a Reply