1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

২০০ টাকার জন্য প্রাণ গেল পান ব্যবসায়ীর

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: ঝিনাইদহে ২০০ টাকার জন্য ছিনতাইকারীদের হাতে প্রাণ গেল পান ব্যবসায়ীর। রোববার ভোর ৫টার দিকে শহরের সরকারি কেসি কলেজের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন সরদার (৪৩) হরিণাকুণ্ডু উপজেলার কাশিপুর গ্রামের তকিম সরদারের ছেলে।

ঝিনাইদহের এএসপি আজবাহার আলী শেখ জানান, নিহত জালাল উদ্দিন নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে পান বোঝাই করে বিক্রি করার জন্য ঝিনাইদহহাটে আসছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। এ সময় জালাল উদ্দিনের কাছে ছিল মাত্র ২০০ টাকা। ছিনতাইকারীরা তার কাছ থেকে সেই টাকা ছিনিয়ে নেয়। এতে সে চিৎকার করলে তার বুকের ডান দিকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ঘটনার কিছু সময় পর পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফারড করা হয়। সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে চিহ্নিত করা হয়েছে। তাকে আটক করার জন্য অভিযান চলছে। এ বিষয়ে থানায় একটি মামলা করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
0Shares

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com