1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি  কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলনের ঘোষণা জাতীয় ওলামা-মাশায়েখদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই: ইসি সচিব

২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান

  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৫৩৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন,আগামী ২০১৮ সাল থেকে প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে । এ লক্ষ্য সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনার মাধ্যেমে সরকার শিক্ষা খাতকে আরোও যোগউপযোগি করতে চায়। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জানান,শিক্ষানীতি ২০১০-এর আলোকে প্রাথমিক শিক্ষার স্তর পর্যায়ক্রমে ষষ্ঠ হতে অষ্টম শ্রেণিতে উন্নীতকরণের জন্য গত ২০১৩ সালে ৪৯১টি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি চালু করা হয়েছে। এসব বিদ্যালয় এখন অষ্টম শ্রেণিতে উন্নীত হয়েছে।

মন্ত্রী আরোও জানান, ২০১৪ শিক্ষাবর্ষে আরও ১৭৫টি স্কুল ষষ্ঠ শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বাকী বিদ্যালয়সমূহ ২০১৮ সাল নাগাদ অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে।

তিনি জানান, কর্মসূচীর মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণি চালুকৃত বিদ্যালয় সমূহের অবকাঠামোগত উন্নয়ন। চালুকৃত বিদ্যালয়সমূহে নতুন শিক্ষক নিয়োগ না করা পর্যন্ত দুজন বিএড ডিগ্রিধারী শিক্ষক সংযুক্তি/পদায়নের ব্যবস্থা গ্রহণ এবং এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষায় অংশগ্রহণের পদক্ষেপ গ্রহণ করা ।বিডি২৪লাইভ

গণশিক্ষা মন্ত্রী জানান, আমরা ঢাকায় বিভিন্নস্থানে কর্মরত ১৫শ’ গৃহকর্মী শিশুর শিক্ষাদান ব্যবস্থার প্রকল্পের পাইলটিং পর্যায়ে রয়েছে। এছাড়া আনন্দ স্কুল থেকে নূন্যতম তৃতীয় শ্রেণি উর্ত্তীণ ১৫ বছরের বেশি বয়সী শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেড কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com