1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না বোনকে সম্পত্তি থেকে বঞ্চিত করা ভয়াবহ পাপ জগন্নাথপুরে বিএনপি নেতা  সানোয়ার হাসান কে নিয়ে যুবদল নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানালো বিএনপি 

২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বার্ষিক ও সমাপনী পরীক্ষা হবে না

  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ২৭৪ Time View

জগৎ টুয়েন্টি ফোর ডেস্ক –

২০২১ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের বার্ষিক ও সমাপনী পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এই পরীক্ষার পরিবর্তে শিক্ষাবর্ষের সব শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে।
আজ সোমবার (৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গত ২৬ অক্টোবর এই সভা অনুষ্ঠিত হয়।

করোনার কারণে গত বছরও প্রাথমিক স্তরের বার্ষিক পরীক্ষা এবং পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়নি। তবে এ বছর মন্ত্রণালয় জানিয়েছিল, সমাপনী পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া সম্ভব না হলে স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে।
মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, পরীক্ষা না নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না নেওয়ার প্রস্তাবে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠালে তাতে অনুমোদন দেওয়া হয়

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com