1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ‌১০ এপ্রিল

  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। লিখিত পরীক্ষা চলবে ৮ মে পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই পরীক্ষার সূচি প্রকাশ করেছে। পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের স্বাক্ষরে প্রকাশিত রুটিন থেকে জানা যায়, তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে এবং ১৮ মে এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

এর আগে গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়া ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ফি পরিশোধ করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই কার্যক্রম শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে।

সুত্র আজকের পত্রিকা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com