1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

‘২ দল মাদক ব্যবসায়ীর গোলাগুলি’তে নিহত ৪

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ৪১২ Time View

কক্সবাজারের টেকনাফে ‘দুইদল মাদক ব্যবসায়ীর মধ্যে ইয়াবার ভাগাভাগি নিয়ে গোলাগুলি’র ঘটনায় চারজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যং পূর্ব সাতঘড়িয়া পাড়া থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।

পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী ছিলেন। নিজেদের মধ্যে ইয়াবা ভাগাভাগি নিয়ে গোলাগুলির ঘটনায় তারা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, দুটি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত চারজন হলেন- হোয়াইক্যং সাতঘরিয়া এলাকার মো. ইসমাইল (২৫) ও আনোয়ার হোসেন (২২), খারাংখালী এলাকার মো. নাছির (২৩) এবং পূর্ব মহেশখালীয়া পাড়ার মো. আনোয়ার (২

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ওই ইয়াবা ব্যবসায়ীরা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের হোয়াইক্যং খারাংখালি সীমান্তে মজুদ রাখে। ভোরে ইয়াবার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ইয়াবা ব্যবসায়ীরা পুলিকেও লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে পরিস্থিতি শান্ত হয়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ ওই চারজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, দুটি এলজি ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সরকারের জিরো টলারেন্স নীতি অনুযায়ী মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।জগ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com