1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

২ মাথা, ৪ হাত পা বিশিষ্ট শিশুর জন্ম

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৬১৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যশোরের চৌগাছায় খুশি খাতুন নামের এক নারী ২ মাথা ও ৪ হাত পা বিশিষ্ট একটি শিশুর জন্ম দিয়েছেন। সে উপজেলার মশিউরনগর গ্রামের আনিছুর রহমানের মেয়ে।

বর্তমানে শিশুটি সুস্থ আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। শিশুটি দেখার জন্য এলাকার শত শত মানুষ ওই বাড়িতে ভিড় করছেন। জন্মগত ত্রুটি নিয়ে শিশুটির জন্ম হওয়ায় চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎকগণের আশু হস্তক্ষেপ কামনা করছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, মশিউরনগর গ্রামের আনিছুর রহমানে মেয়ে খুশি খাতুনের সাথে হাকিমপুর গ্রামের উজ্জ্বল হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে ৯ বছর বয়সী একটি মেয়ে আছে। গত ৩ মার্চ দ্বিতীয়বার সন্তান জন্ম দেন খুশি। তবে এবার জমজ সন্তানের মা হন তিনি। কিন্তু শিশুটির জন্মের সাথে সাথে ক্লিনিকের ডাক্তার ও পরিবারের লোকজন অবাক হয়েছেন। কেননা শিশুটি জমজ হলেও পৃথক নয়। ২ টি মাথা ও ৪টি হাত পা রয়েছে। বর্তমানে স্বাভাবিক শিশুর মত সুস্থ আছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু ওই পরিবারের লোকজন বেশ দুশ্চিন্তায় পড়েছেন। এই শিশু তারা কিভাবে মানুষ করবেন। এখন প্রয়োজন বিশেষ অপারেশন। যে অপারেশনে শিশুটি পৃথক করবে এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠবে।

বর্তমানে মশিউরনগর গ্রামের আনিছুর রহমান তার মেয়ে খুশি খাতুনকে বাড়িতে এনেছেন। শিশুটির জন্মগত সমস্যার কথা এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার শত শত উৎসুক মানুষ দেখতে ভিড় করছেন তার বাড়িতে।

এ ব্যাপারে পিতা আনিছুর রহমানের সাথে কথা হলে তিনি জানান, আমার মেয়ের যে জোড়ালাগা শিশুর জন্ম হয়েছে তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। জোড়ালাগা বাচ্চাটি অপারেশন করলে ভালো হয়ে যাবে বলে অনেকে জানাচ্ছেন। কিন্তু কোথায় নিয়ে যাব, কি করব ভেবে পাচ্ছিনা। এ সময় তিনি দেশের বরেণ্য ডাক্তাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com