1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

৩৫ টুকরো লাশের পরিচয় মিলেছে

  • Update Time : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭
  • ২১২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
আশুলিয়ার জামগড়া এলাকার একটি বাড়ি থেকে ৩৫ টুকরো করা লাশের পরিচয় পাওয়া গেছে। ১ সেপ্টেম্বর প্রবাসী মাসুদের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় শনিবার ঝিনাইদহ থেকে মুকুল নামে একজনকে আটক করেছে পুলিশ।

আশুলিয়া থানার এসআই মলয় কুমার সাহা জানান, ৩৫ টুকরো করা লাশটি নিজের মেয়ের দাবি করে এক নারী পুলিশকে জানায় লাশটি ঝিনাইদহের তক্কেল আলী মণ্ডলের মেয়ে তাসলিমার।

কয়েক বছর আগে একই এলাকার মজিবর রহমানের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। আশুলিয়ায় হামিম গ্রুপের একটি পোশাক কারখানায় চাকরি করতেন তাসলিমা। মজিবরও আশুলিয়া এলাকায় দর্জির কাজ করতেন। তবে পারিবারিক কলহের জের ধরে তারা আলাদা বাসায় ভাড়া থাকতেন।

জামগড়া এলাকায় প্রবাসী মাসুদের বাড়িতে স্বামী পরিচয়ে একজনকে নিয়ে ভাড়া থাকতেন তাসলিমা। ১ সেপ্টেম্বর সকালে ৩৫ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। তাসলিমার মা পরিচয় দানকারী ওই নারীর দেয়া তথ্যমতে ঝিনাইদহ থেকে মুকুল নামের একজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আউয়াল জানান, ওই নারীর পরিচয় পেতে তাদের কষ্ট হয়েছে। তবে ধারণা করা হচ্ছে লাশটি তাসলিমার। মুকুল ও মজিবর মিলে এ হত্যাকাণ্ড করেছে বলে তাদের ধারণা। তিনি আরও জানান, মুকুলকে জিজ্ঞাসাবাদ করলে এ হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com