1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরেনৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে প্রবাসী এম এ কাদির  জুলাই গনঅভ্যূথান দিবস উপলক্ষে জগন্নাথপুরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে এবি পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সিলেটে আলোচিত শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: প্রধান আসামী জাকিরের মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ১১ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা জামায়াত আমিরের ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ জগন্নাথপুরে নৌকা ডুবিতে প্রাণ হারানো পরিবারের পাশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ  যে ডকুমেন্টারিতে আবু সাঈদ নেই, সেটি কোনো ডকুমেন্টারি নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

৩ অক্টোবরের পরও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়বে : শিক্ষামন্ত্রী

  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ৩ অক্টোবরের পরও শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে। তবে কত দিন ছুটি বাড়ছে সেটা আমরা জানিয়ে দেব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ বুধবার দুপুরে অনলাইনে জুম মিটিংয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

সভার শুরুতে শিক্ষামন্ত্রী বলেন, আমরা খোলামেলাভাবে শিক্ষা বিষয়ক প্রতিবেদকদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ নেব।

এ সময় তিনি বলেন, আগামী সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ ঘোষণা (এইচএসসি পরীক্ষার বিষয়ে) করতে পারবো।  চার সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করবো। এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এই সভায় যুক্ত ছিলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা আছে। এর পর কী হবে বৃহস্পতিবারের মধ্যে সেই সিদ্ধান্ত মিডিয়াকে জানাতে হবে। বৃহস্পতিবারের মধ্যে এই সিদ্ধান্ত জানানোর বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান সচিব মাহবুব।

সুত্র-কালের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com