1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

৩ ঘণ্টায় সড়কে ঝরে গেল ১১ প্রাণ

  • Update Time : শনিবার, ১০ মার্চ, ২০১৮
  • ৩৩২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ৩ ঘন্টার ব্যবধানে দুটি সড়ক দুর্ঘটনায় ১১জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের সামনে একটি এবং দুপুর ১২টায় উপজেলার জুনদহ এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনা ঘটে।

পলাশবাড়ী থানার ওসি মাহমুদুল আলম জানান, রড সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ৭জনের মৃত্যু হয়। সেখানে এখানও উদ্ধার কাজ চলছে।

এর আগে সকালের দুর্ঘটনা সম্পর্কে তিনি বলেছিলেন, গাইবান্ধা থেকে বগুড়াগামী বাসটির শহরের দক্ষিণে সরকার ফিলিং স্টেশনের কাছে চাকা বাস্ট হয়ে পাশে একটি ট্রলিতে ধাক্কায় দেয়।

এতে ঘটনাস্থলেই ইটভাটার এক শ্রমিক নিহত হন। এ সময় আহত হন আরও সাতজন।

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনশ্রমিককে মৃত বলে ঘোষণা করেন।

সকালের দুর্ঘটনায় নিহতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই গ্রামের জাকির হোসেন (২৫), শিবপুর গ্রামের খশরু মিয়া (৫০),একই গ্রামের রাজু মিয়া (২৪) এবং অজ্ঞাত একজন।

তবে দ্বিতীয় দুর্ঘটনায় নিহতদের এখনও পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com