1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

৩ বছর পর হাওর দুর্নীতি মামলার তদন্ত শুরু

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৯ Time View

স্টাফ রিপোর্টার
২০১৭ সালে হাওরে বাধ নির্মাণে অনিয়ম দুর্নীতির কারণে ফসলহানীর ঘটনায় আইনজীবীদের দায়ের করা মামলায় স্বাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছে দুদক।
বুধবার দুপুরে সুনামগঞ্জ আইনজীবী সমিতির ভবনে সিলেট দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেনসহ দুই সদস্যের তদন্ত দল মামলার বাদী অ্যাডভোকেট আব্দুল হকসহ স্বাক্ষী মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মালেক হোসেন পীর ও চিত্তরঞ্জন তালুকদারের স্বাক্ষ্য গ্রহণ করেন। সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ফসল রক্ষায় বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ১৫ জন পাউবোর কর্মকর্তা, ৪৫ জন ঠিকারদার ও ঠিকাদারের সহযোগিসহ ৬১ জনকে আসামী করে ২০১৭ সালের ২ জুলাই সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারী পরিচালক ফারুক আহমদ। এই মামলার চার্জশীট ইতিমধ্যে প্রধান করা হয়েছে। এরপর একই বছরের ৩ আগস্ট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক বাদী হয়ে পাউবো কর্মকর্তা, ঠিকাদার ও পিআইসির সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪০ জনের বিরুদ্ধে আরেকটি পৃথক মামলা দায়ের করেন। এই মামলাটিরও তদন্ত শুরু করলো দুদক।
মামলায় আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ সহ ২৯ জনকে স্বাক্ষী করা হয়েছিল।
২০১৭ সালের মার্চ মাসে হাওরে সময়মতো বাঁধ নির্মাণ না করায় এবং বাঁধ নির্মাণে ঠিকাদার ও পাউবোর অনিয়মের কারণে তলিয়ে যায় জেলার সব হাওরের ফসল।
মামলার বাদী আব্দুল হক জানান, দুদক কর্মকর্তারা তাঁর দায়ের করা মামলার ৩ জন স্বাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেন। আজ থেকে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com