1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

৪৩০৯ পিস ইয়াবাসহ সিলেট ও তাহিরপুরে তিনজন গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;
সিলেট ও তাহিরপুরে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৩০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১৫৫২ পিস ইয়াবাসহ শিবলু আহম্মেদ (৩০) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ওই যুবক জকিগঞ্জের ইনামতি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এতে আরও বলা হয়, এসএমপির কমলা বাগান মজুমদারি শাহ মঞ্জিল বাসার সামনে অভিযান চালিয়ে ১৫৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামিকে গ্রেফতার করা হয়। পরে ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের কওে এবং তাকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুনামগঞ্জের তাহিরপুর থেকে ২৭৫৭ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।
গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জের মধ্যনগর থানার বাকাতলা এলাকার মৃত আসন আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৪৪) এবং একই এলাকার মো. দোলামিয়ার ছেলে আব্দুল কাদির (৪২)।
প্র্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকেল সাড়ে চারটায় তাহিরপরের বাগলীবাজারস্থ শাহদত ফার্মেসির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৭৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আসামিদের বিরুদ্ধে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে এবং আসামিদেরকে তাহিরপুর থানায় হস্তান্তর করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com