1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

‘৪৮ ঘন্টার মধ্যে মাদ্রাসা ছাত্র মুজাম্মিল হত্যাকারীদের গ্রেফতার করতে হবে’

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৮৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: জৈন্তাপুর উপজেলার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিল কে কেন্দ্র করে সংর্ঘষে মাদ্রাসা ছাত্র মাওলানা মুজাম্মিল হোসেন নিহতের ঘটনায় প্রতিবাদে জৈন্তাপুর বটতলায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় ৪৮ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার এবং শুক্রবার বাদ জুমা দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।
বুধবার বিকেল ২টায় জৈন্তাপুর বটতলায় এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল্লাহ । সভায় বক্তারা বলেন, মুজাম্মিল হোসেন ছিলেন একজন মেধাবী ছাত্র। তাকে হত্যার ঘটনার সাথে যারা জড়িত তাদের কে গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের কাছে দাবী জানানো হয়। জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে ভন্ডদের আস্তানা ধ্বংস করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বক্তারা আরো বলেন, যারা আমাদের এক ভাই কে হত্যা করছে তাদের কে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী করা হয়।
সভায় রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, মাওলানা আহমদ হোসেন চিল্লা, আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ আলী, কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলনা আলিম উদ্দিন দুলর্ভপুরী, হরিপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইউসুফ আলী শ্যামপুরী, মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কাজির বাজার মাদ্রাসার মাওলানা রশিদ মকবুল, হরিপুর মাদ্রাসার শিক্ষা সচিব নজরুল ইসলাম,মাওলানা কবির আহমদ রেঙ্গা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মৌলভী রহমত উল্লাহ, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসাইন চতুলী, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, সমাজসেবী এম ইসমাইল আলী আশিক। সভা পরিচালনা করেন মাওলানা আব্দুল জব্বার জৈন্তাপুরী ।
প্রতিবাদ সভার শুরুতে জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাইঘাট সহ বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কওমী মাদ্রাসার ছাত্র ও মুসল্লীরা সভায় যোগ দেন। হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতির কারনে সিলেট তামাবিল সড়কে যান বাহন চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রতিবাদ সভা কে ঘিরে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা সদর সহ পার্শ্ববর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়। সভায় শহীদ মুজাম্মিল হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com