1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন

৫০ টাকার লোভ দেখিয়ে শিশুকে বলাৎকার, অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮৬ Time View

স্টাফ রিপোর্টার;;

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫০ টাকার লোভ দেখিয়ে আট বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে অন্তর দাস (১৫) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১২ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত ওই কিশোর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের সুবোধ দাসের ছেলে।
এরআগে আজ সকালে ভুক্তভোগির বাবা বাদী হয়ে অন্তর দাসের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই শিশুর পরিবার বন্যা কবলিত হয়ে হবিবনগর এলাকায় এক বাড়িতে আশ্রয় নেন। অভিযুক্ত ওই কিশোরও একই বাড়িতে থাকতো। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুর বাবা গরুর ঘাস নিয়ে বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে তার শিশু ও অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখেন। পরে শিশুটি তার বাবার কাছে  বিষয়টি জানায়।

এসময় কৌশলে দ্রুত পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। পরে শিশুটি তার বাবার কাছে এ বিষয়টি জানায়।

মামলার বাদী শিশুটির বাবা বলেন, অন্তর দাস ৫০ টাকা দিয়ে আমার ছোট্ট শিশুকে বলৎকার করে আসছিল। শুক্রবার বিষয়টি আমার কাছে ধরা পড়ে। এর আগে গত ৬ জুনও আমার ছেলেকে সে ধর্ষণ করে। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলা দায়ের পর আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দিকে ওই শিশুটিকে চিকিৎসকের পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। #

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com