1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

৫২ পণ্য বিকিকিনি বন্ধে মাইকিং

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪১১ Time View

উচ্চ আদালতে ক্ষতিকারক বিবেচনায় নিষিদ্ধঘোষিত ৫২টি পণ্য ক্রয়-বিক্রয়ে সচেতনতা সৃষ্টিতে ফরিদপুরের চরভদ্রাসনে ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আজ বৃহস্পতিবার বিভিন্ন বাজার ও আশপাশের এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইকিং চালানো হয়।

মাইকিংয়ের সঙ্গে সঙ্গে নিষিদ্ধঘোষিত ওই পণ্যের নাম ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের নামসংবলিত প্রচারপত্র (লিফলেট) বিতরণ করা হয়। এসব পণ্য ক্রয় ও বিক্রয় না করতে ক্রেতাসাধারণ ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়।

উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ বলেন, চরভদ্রাসনের প্রতিটি বাজারসহ মৌলভীরচর বাজার, চরহাজিগঞ্জ বাজার, জাকেরের সুরা বাজার, ম্যাজিস্ট্রেট বাড়ি বাজার এলাকাসহ বিভিন্ন বাজার এলাকায় সর্বসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা বলেন, চরভদ্রাসনবাসীর জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সব ব্যবসাপ্রতিষ্ঠানকে নিষিদ্ধ ৫২টি পণ্য ক্রয়, বিক্রয়, মজুত, পরিবহন ও সরবরাহ না করার জন্য সতর্ক করে প্রচার চালানো হয়। নিষিদ্ধ এসব পণ্য আগামী তিন দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। এর পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র-প্রথম আলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com