1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর, কেটে দেওয়া হলো চুল নয়াবন্দর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে নবগঠিত এডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক যেন লুটপাটের রাজত্ব, ৪৮ কোটি টাকার সংস্কার ৩ বছরেই নাজুক  পর্তুগালে অভিবাসীদের জন্য দুঃসংবাদ, বদলে গেল রেসিডেন্সের নিয়ম সুনামগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটিতে আরতি- বিমল দায়িত্ব পেলেন   পাবনায় নিখোঁজের ৭ দিন পর মিললো বস্তাবন্দি শিশুর টুকরো মরদেহ জবাবদিহি নিশ্চিত করতে সরকারি অফিসে ডিজিটাল হাজিরার নির্দেশ জুয়ার আসর থেকে কারাগারে চার পুলিশ সদস্য ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো মন্দ ধারণার সুযোগ না দেওয়া: নবীজির জীবন থেকে একটি শিক্ষা

৬ নবজাতকের মৃত্যু/ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চিকিৎসায় অবহেলায় ছয় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

মহাপরিচালক জানান, আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক নয়, তাই তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

মহাপরিচালক বলেন, ‘যেহেতু লাইসেন্স বাতিল হয়েছে, তাই এই মুহূর্ত থেকে ওই হাসপাতালের আর সেবা দেওয়ার সুযোগ নেই। নতুন রোগী ভর্তি করারও কোনো সুযোগ নেই আর।’

তবে যারা ইতোমধ্যে ওই হাসপাতালে ভর্তি, আইন অনুযায়ী তাদেরও সেখানে সেবা নেওয়ার সুযোগ নেই। কিন্তু মানবিক দিক বিবেচনায় তাদের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন এক্ষেত্রে। ভর্তি থাকা রোগীদের দ্রুততম সময়ে লাইসেন্সকৃত হাসপাতালে সরিয়ে নেওয়ার দায়িত্ব এখন হাসপাতালের কর্তৃপক্ষের, জানান মহাপরিচালক।

‘তবে বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে কেউ যদি আমাদের কাছে সাহায্য চায়, মানবিক দিক বিবেচনায় আমরা সহযোগিতা করবো’ বলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আদ্‌-দ্বীন হাসপাতাল জবাব দিয়েছে, সেটি পড়েছি। প্রয়োজনীয় তথ্যের বাইরে সেখানে নানা কথাবার্তা আছে। এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা আগামীকাল বৈঠক করে এ বিষয়ে করণীয় পদক্ষেপ জানাব। মোটকথা, আদ্‌-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।’

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মারা যায়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এ জন্য তাঁকে ৭ জুন বিকেল ৫টা পর্যন্ত ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে এই নোটিশ দেওয়া হয়। সূত্র-ঢাকা মেইল.কম

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com