1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম:
দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ৩ লাখ ছাত্রী পাবে বাইসাইকেল, মান যাচাইয়ে নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দিতে হবে- বিজন কুমার দেব

  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০১৯
  • ৭৩৫ Time View

স্টাফ রিপোর্টার ::

জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

বিজন কুমার দেব বলেছেন,শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চাকে গুরুত্ব দিতে হবে। এজন্য তিনি মুক্তিযুদ্ধের চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশ ও দেশীয় সংস্কতিকে লালন করার আহ্বান জানান। তিনি বলেন,বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই অগ্রযাত্রায় আমাদের শিক্ষার্থীদেরকে জ্ঞান বিজ্ঞানে আধুনিক ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের ভুমিকা রাখতে তিনি আহ্বান জানান। তিনি রোববার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের পঞ্চপ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোহিত এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রথম আলোর জগন্নাথপুর প্রতিনিধি জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনির মিয়া, সাবেক সভাপতি আওয়ামীলীগ নেতা হাফিজুর রহমান প্রতাপ, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অধীর রঞ্জন দাস, প্রধান শিক্ষক আনেয়ার হোসেন,খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি
জুবায়ের হোসেন,সমাজকর্মী ফয়জুল হক,এনাম আহমদ প্রমুখ প্রতিযোগীতায় ইউনিয়নের ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com