1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ধান বোঝায় নসিমন উল্টে প্রাণ গেল তিন শ্রমিকের

  • Update Time : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৪১০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ধান বোঝায় নসিমন উল্টে ৩ শ্রমিক নিহত ও ৬জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪মে) রাত সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের মোংলার ছেলে মোজাম্মেল হক (৬০), একই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (৩৫) ও আবদুল মান্নানের ছেলে আবদুর রাকিব (৩০)। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জসিম উদ্দীন জানান, রাত ৯টার দিকে ধান বোঝায় একটি নসিমন যোগে বাড়ি ফিরছিল শ্রমিকরা। এসময় নসিমনটি পিড়াশন নামক স্থানে একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোজাম্মেল হক।

পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহতদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com