1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষ‌্যে জগন্নাথপুরের কলকলিয়াতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৭৬ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী(সাঃ) উদযাপন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন উদযাপন পরিষদ এর আয়োজনে গতকাল শুক্রবার দুপুর দুই থেকে মধ‌্যরাত পর্যন্ত স্থানীয় কলকলিয়া বাজার প্রাঙ্গণে ওয়াজ মাহফলি অনুষ্ঠিত হয়েছে। এতে  বয়ান দেন ছাহেব ক্বিবলা হযরত আল্লামা মাওলানা মোঃ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর সুযোগ্য উত্তরসুরী ওলী ইবনে ওলি আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) কলকলিয়া ইউনিয়ন উদযাপন পরিষদ এর সভাপতি মাওলানা নূর আহমদ ও সহ-সভাপতি মোঃ আবুল মতিন এর সভাপতিত্বে এবং পরিষদের সাধারন সম্পাদক হাতিয়া পীর আকিল শাহ নেছারিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আবু সাঈদ সৈয়দ, যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মাওলানা মোঃ কবির হোসেনের পরিচালনায়  অন‌্যদের মধ্যে বয়ান দেন বুরাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা সিরাজুল ইসলাম আল ফারুকী, ইকড়ছই আলিম মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মোঃ ছমির উদ্দিন সাহেব, বালিকান্দী সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা মোঃ জমির আহমদ সাহেব , কলকলিয়া বাজার জামে মসজিদ এর ইমাম হযরত মাওলানা মোঃ নজমুল ইসলাম সাহেব ও বালিকান্দি গাজীপাড়া জামে মসজিদ এর ইমাম মাওলানা মোহাম্মদ আবদুল জলিল জালালী সাহেব । এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর তিনবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, মাষ্টার মোঃ আকিকুর রহমান ও কাজী মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন।

মাহফিলের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলোওয়াত করেন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ শামসুল আলম।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com