1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান

বিশ্বনাথে সাংবাদিক খায়ের কে হুমকি থানায় জিডি

  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
  • ৩৫৮ Time View

স্টাফ রিপোর্ট :

সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল  শুভ-প্রতিদিন পত্রিকা ও চ্যানেল এস এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়েরকে দেখে নেয়ার হুমকি দেয়া হয়েছে।

সাংবাদিক খায়ের এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সোমবার (১০আগষ্ট) রাতে বিশ্বনাথ থানায় একটি জিডি এন্ট্রি করেছেন, (জিডি নং ৪০৫)।

জিডি এন্ট্রি সূত্রে জানা গেছে, গত রোববার (৯আগষ্ট) সন্ধ্যায় বাসায় বসে প্রতিদিনের মতো পত্রিকায় সংবাদ পাঠাতে কম্পিউটারে কাজ করছিলেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি ০১৮৬৯-৮৩০০৮৬ নাম্বার মোবাইল থেকে তার (খায়েরের) ব্যবহৃত ০১৭১২-৩১৮৫৩১ নাম্বার মোবাইল ফোনে কল দেন। ফোন কলটি রিসিভ করার পর নিজের পরিচয় না দিয়ে সাংবাদিক খায়েরের পরিচয় জানতে চান এবং শুদ্ধ বাংলায় কথা বলেতে থাকেন।

এসময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেওয়ার পর অজ্ঞাত ব্যক্তি তাকে ইমন সম্পর্কে জানতে চান। এসয় সাংবাদিক খায়ের ইমন নামে কাউকে চিনেন না জানালে প্রতি উত্তরে হুমকিদাতা কেন চিনবি না, তুইতো চিনিস, কেন জানবি না তুইতো জানিস এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন।

এসময় সাংবাদিক খায়ের মোবাইল নাম্বার ভালো করে দেখে ফোন করতে বলে ফোনকল কেটে দেন। এর ৫/৭মনিটি পর ওই অজ্ঞাতনামা ব্যক্তি একই নাম্বারে আবারও কল দিয়ে সাংবাদিক খায়েরকে দেখে নেয়ার হুমকি দেন। এসময় হুমকিদাতা বলেন ‘‘বেশি বাইড়া গেছোছ তো, রাগ করিস না, আমি তোকে দেখে নিব। তখন চিনবি আমি কে’’।

এব্যপারে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, সাংবাদি খায়েরের এ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com