1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

এমপি মানিক ও শামীমের বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২৮০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী’র বিরুদ্ধে আদালতে পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার সুনামগঞ্জ আদালতের ছাতক কোর্টের সিনিয়র জুডিসিলাল ম্যাজিস্ট্রেট মুহাং হেলাল উদ্দীনের আদালতে মামলা দুটি দায়ের হয়।
এমপি মুহিবুর রহমান মানিকসহ ৪২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন কামরুল ইসলাম কাজল নামের এক ব্যক্তি। তিনি ছাতক শহরের মন্ডলীভোগ এলাকার বাসিন্দা। অপরদিকে ছাতকের আওয়ামীলীগ নেতা ও শামীম আহমদ চৌধুরীসহ ৩১ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী হয়েছেন পারভীন বেগম। তিনিও পৌর এলাকার মন্ডলীভোগের বাসিন্দা।
জানা যায়, গত ২৮ মার্চ ছাতক পৌর এলাকার গনেশপুর খেওয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন উপজেলার যুবলীগ নেতা লায়েক মিয়া। তার বাড়ি মন্ডলীভোগ এলাকায়। হত্যাকা-ের প্রতিক্রিয়ায় একে অপরের বাড়িতে চুরি, ডাকাতি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ মাধ্যমে ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়।
আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দীন দুটি মামলাই তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

বিচারক আদেশে লেখেন, নালিশা দরখাস্ত পর্যালোচনা ও নালিশকারীর হলফান্তে জবানবন্দি লিপিবদ্ধ করা হলো। সার্বিক পর্যালোচনায় নালিশে বর্ণিত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন (সাক্ষীদের জবানবন্দি ও বন্ডসহ) দাখিলের জন্য পুলিশ সুপার, পিবিআই, সিলেটকে নির্দেশ দেওয়া হলো।
মামলা দুটির সত্যতা নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com