1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

দোয়ারাবাজারে ভিজিএফ’র চাল জব্দ, আটক ৩

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭১ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে ভিজিএফ’র ৬৫ বস্তা চাল সহ তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় নরসিংপুর ইউনিয়ন পরিষদ থেকে ৬৫ বস্তা ভিজিএফ’র চাল পাচারকালে পথিমধ্যে তাদের আটক করেন তিনজন ইউপি সদস্য। ইউপি সদস্যরা চাল আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু চাল ভর্তি পিকআপ কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য বলেন।
এরপর নরসিংপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য ই¯্রাইল আলী, ৩ নম্বর ওয়ার্ড সদস্য ফায়েজ আহমদ, ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. নুরুল আমিন পিকআপ গাড়িসহ ড্রাইভার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের আবুল হোসেনের পুত্র জাবেদ হোসেন (২৪) ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের আলতাব আলীর পুত্র জাফর আলী (৫৫), একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলীর পুত্র মনির হোসেন (২২) কে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু প্রত্যেককে জিজ্ঞাসাবাদে পর আটক তিনজনকে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করেন।
ইউপি সদস্য ই¯্রাইল আলী বলেন, গত সোমবার ভিজিএফ’র চাল বিতরণকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ জানান- দোয়ারাবাজার খাদ্যগোদাম থেকে নরসিংপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত চাল আনার কেয়ারিং খরচ যদি ইউপি সদস্যরা সবাই বহন না করেন তাহলে ১/২ টন চাল বিক্রি করে কেয়ারিং খরচ বের করতে হবে। ইউনিয়ন পরিষদে উপস্থিত সকল ইউপি সদস্য মিলে কেয়ারিং খরচ ১২ হাজার টাকা চেয়ারম্যান সাহেবের কাছে দেই। সোমবার ভিজিএফ’র চাল বিতরণ শেষে ১৪২ বস্তা চাউল ইউনিয়ন পরিষদের গোদামে জমা থাকে। সেই জমাকৃত চাল মঙ্গলবার সকালে কিছু লোকের মধ্যে বিতরণ করে ৬০/৬৫ বস্তা চাল চেয়ারম্যান নিজেই বিক্রি করেন। সেই চাল বিক্রির খবর পেয়ে আমরা দোয়ারাবাজার যাবার পথে সরকারি চালের বস্তা ভর্তি গাড়ি আটক করি ও বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি। এছাড়াও আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বারাবরে চাল আটকের বিষয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করি।

এ ব্যাপারে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ বলেন, আমি চাল বিক্রি করি নাই। এলাকার লোকজন সিদ্ধ চাউলের ভাত খেতে পারে না। এই চাল উপকার ভোগী লোকজন বিক্রি করে দেয়। আমি সোমবারে ভিজিএফ’র চাল বিতরণ করার পর ট্যাগ অফিসারের দস্তগত রাখি। মঙ্গলবার সকালেও ট্যাগ অফিসার দস্তগত দিয়ে চলে যান। পরে আমরা চাউল বিতরণ করি। আমার উপর আনা অভিযোগে বিষয়টি সত্য নয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশু বলেন, সরকারি বস্তায় এক গাড়ি চাল সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত তিনজনকে মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com