1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

  • Update Time : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৩৩৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের তিন উপজেলায় হাওরে কাজ করার সময় বজ্রপাতে ছয়  কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুজন। রবিবার (২৩ এপ্রিল) দুপুরে বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতে ছাতকে তিনজন, দোয়ারাবাজারে দুজন এবং তাহিরপুর উপজেলায় একজন মারা গেছেন।

দোয়ারাবাজার থানার ওসি, ছাতক থানার ওসি ও তাহিরপুর থানার ওসি জানান, দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মিলন মিয়া (১৪) ও তারা মিয়া (৩৫) হাওরে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামের মহিম মিয়া (১৩), বড়কাপন গ্রামের আরশ আলী (৬৫) ও চরমহল্লা ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আব্দুস সামাদ হাওরে কাজ করার সময় মারা যান। তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের রমজান মিয়া (১৪) হাওরে কাজ করার সময় মারা যান।

সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, হতাহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, আজ আবহাওয়া অধিদপ্তর সুনামগঞ্জে বজ্রপাত, শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছিল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com