1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এক গুদামের আগুনে পুড়ল আরও ১২ গোডাউন নিহত বেড়ে ১৬০, বন্যায় বিপর্যস্ত নেপাল, বিহারে ঢুকে পড়ছে পানি ভাগ্য নিয়ে দুশ্চিন্তা, নিরাশ না হয়ে দৃঢ় বিশ্বাস রাখুন এই ৫ আয়াতে ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক এবি পার্টির সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: আহবায়ক সৈয়দ তালহা, সদস্য সচিব ইমন বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ জগন্নাথপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেপ্তার

হবিগঞ্জে বাস চাপায় পথচারী নিহত

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১১৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় হাজী কালা মিয়া (৬০) নামে এক পথচারী নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের কাঠলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত হাজী কালা মিয়া উপজেলার পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার (ওসি) নাজমুল হক কামাল।

তিনি জানান, হাজী কালা মিয়া নামে ওই ব্যক্তি বাজারে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মহাসড়ক দিয়ে চলাচলকারী একটি দ্রæতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

এছাড়াও ঘাতক বাসটিকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com