1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

দোয়ারাবাজারে বলাৎকারের শিকার কিশোর, আটক ১

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১৬০ Time View

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে মানসিক প্রতিবন্ধী এক যুবককে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মোশাহিদ (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত আরও তিনজন পলাতক রয়েছে।
জানা যায়, গত রবিবার দিবাগত রাতে উপজেলার দোহালিয়া ইউনিয়নের মজুরবাজার থেকে বাড়ি ফেরার সময় মানসিক প্রতিবন্ধী যুবককে আইসক্রিম ফ্যক্টরির ভেতরে নিয়ে ৪জন মিলে পালাক্রমে বলৎকার করে। ঘটনা জানাজানি হলে পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত তিনদিন ধরে স্থানীয় মাতব্বররা বিষয়টি দেখে দেওয়ার কথা বলে সময় ক্ষেপণ করতে থাকলে ক্ষতিগ্রস্ত পরিবার বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ ডাক্তারি পরীক্ষার পর ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করে। আটককৃত মোশাহিদ উপজেলার দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামে মৃত. আব্দুল গনির পুত্র।
তবে আটককৃতের পরিবার বলেছে, মোশাহিদ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাকে অহেতুক ফাঁসানো হয়েছে।
জানতে চাইলে দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, বলৎকারের ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। ১ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com