1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন এখন নেই: প্রধানমন্ত্রী তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় যুবক নিহত, আহত ৪ জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করলেন এমপি, দিলেন অনুদান জগন্নাথপুরে শফিকুল আহমদ ভূঁইয়া ইসলামিক সেন্টারে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জগন্নাথপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভোটযুদ্ধ কাল:ভোটারের রায়ের অপেক্ষা সিলেটে ট্রিপল মার্ডার,বাবা-মায়ের শেষ বিদায়ে প্রবাসী সন্তানরা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ আজ আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর ইসলামের দৃষ্টিতে বন্ধুত্ব ও বিরোধের মানদণ্ড এসএসসির রেজাল্ট দেখতে বেরিয়ে নিখোঁজ পরীক্ষার্থী ৪ দিন পর উদ্ধার

সুনামগঞ্জে ৫ খাল উদ্ধারে মাইকিং, শনিবার থেকে উচ্ছেদ অভিযান

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৩০৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জ পৌর শহরের ৫টি খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে শহরে মাইকিং করা হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন পাড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে এই মাইকিং করা হয়।
মাইকিংয়ে জানানো হয়, উচ্চ আদালতের রিট পিটিশন নম্বর ১০৮১/ ২০২৩ এর আদেশ অনুযায়ী সুনামগঞ্জ পৌরসভার অভ্যন্তরে অবস্থিত কামারখাল, তেঘরিয়া খাল, বড়পাড়া খাল, নলুয়াখালী খাল ও বলাইখালী খালের সীমানা লাল কালি দ্বারা চিহ্নিত করা হয়েছে।
এই খালগুলোতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে যে সকল ব্যক্তি বসবাস ব্যবসা করে আসছেন তাদের আগামী ১৪ জুলাইয়ের মধ্যে নিজ দায়িত্বে মালামাল ও স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করেছে প্রশাসন। আগামী ১৫ জুলাই শনিবার সকাল ১০ টা থেকে উচ্চ আদালতের আদেশ অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বললেন, শহরের ৫ টি খাল উদ্ধারে আমরা শনিবার থেকে অভিযান শুরু করবো। বৃহস্পতিবার শহরজুড়ে মাইকিং করা হয়েছে। সেখানে খাল থেকে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগের অপসারনের জন্য অনুরোধ করা হয়েছে। এই মাইকিং শুনে ইতোমধ্যে অনেকে নিজেদের স্থাপনা ভাঙা শুরু করেছেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বললেন, উচ্চ আদালতের নির্দেশ প্রতিপালন করা এবং শহরবাসীকে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্ত করার জন্যই সরকারী খাল থেকে অবৈধ দখলদারগণ সরে যেতে হবে। না সরলে শনিবার থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com