1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

টাঙ্গুয়া হাওরে পর্যটক নিখোঁজ

  • Update Time : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৭৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
টাঙ্গুয়া হাওরে টানানো বিদ্যুৎ লাইনে স্পৃষ্টে হাওরে ডুবে এক পর্যটক নিখোঁজ হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন। নিখোঁজ পর্যটকের নাম জামরুল হোসেন (৪৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চাঁনপাশা ইউনিয়নের বারই গ্রামের মৃত হারুন উর রশিদের ছেলে। আহত দুইজনের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ময়মনসিংহ নান্দাইল নৌকাঘাট থেকে হাফিজা নৌ পরিবহন দিয়ে মোট ২১ জন পর্যটক টাঙ্গুয়া হাওরে ঘুরতে আসেন সন্ধা সাড়ে ৫ টার দিকে। টাঙ্গুয়া হাওর দেখে রাত্রি যাপনের জন্য সন্ধা ৭টায় ওয়াস টাওয়ার থেকে ট্যাকেরঘাট নিলাদ্রী লেকে যাওয়ার পথে হাওর সংলগ্ন তরং গ্রামের পশ্চিম পাশে বিদ্যুতের তার টানানো লাইনে স্পৃষ্টে লাগলে নৌকায় থাকা পর্যটকরা বিদ্যুৎ স্পর্শিত হোন।

এসময় সবাই হাওরে ঝাপ দিয়ে কিনারায় উঠতে পারলেও নৌকার বাবুর্চি জামরুল ইসলাম নিখোঁজ হোন। পরে চিৎকার শুনে তরং গ্রামের লোকজন তাদের উদ্ধার করেন এবং গুরুতর আহত দুইজনকে শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সংবাদ পেয়ে রাতেই সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাইদুর রহমান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, এসআই আরেফিন ঘটনাস্হল পরিদর্শন করেন।

রাত সাড়ে ১২ টায় সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাইদুর রহমান ঘটনাস্থল থেকে জানান,  তরং গ্রাম সংলগ্ন হাওরের উপরে টানানো বিদ্যুৎ লাইনের স্পৃষ্টে হাওরে ডুবে এক পর্যটক নিখোঁজ এবং দুইজন আহত হয়েছেন। সঙ্গে থাকা অন্যরা এখন বিপদ মুক্ত আছেন। তিনি বলেন, হাওরে বেশি পানি থাকায় নিখোঁজ পর্যটককে গ্রামবাসীসহ পুলিশ তাৎক্ষণিক খুঁজে পাইনি। ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। ঘটনা স্হানে পুলিশ রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com