1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ১১ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার রাত সোয়া ১০টা দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহার নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল হোসেন এর নেতৃত্বে বাবনা জিঞ্জিরশাহ মাজার, ক্বীন ব্রিজের নিচে এবং চাঁদনীঘাট মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃদের পরিচয় পাওয়া গিয়েছে। তারা হলেন, নগরীর দক্ষিণ সুরমা থানার ভার্থখলার মো. হারুন মিয়া’র ছেলে সোহাগ মিয়া (২২), দক্ষিণ সুরমা লালাবাজার ইউনিয়নের বাহাপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে মো. সুজন মিয়া (৪০), সুনামগঞ্জ জেলার শাল্লা থানার, সাং-আনন্দপুর, বর্তমানে- মুছারগাঁও, তাজুল মিয়ার কলোনী মৃত ননি গোপাল রায়ের ছেলে রণরায় (৩৮), সুনামগঞ্জ জেলার ছাতক থানার শিমুলতলা গ্রামের ইছাক আলীর ছেলে বর্তমানে জেলরোড, মুর্শেদের বাড়ীর আলম (২৫), নগরীর চাঁদনীঘাটের মৃত ময়না মিয়ার ছেলে সালেক মিয়া (৪০), কুষ্টিয়া জেলার মিরপুর থানার নওদা কল্যাণপুর এলাকার মৃত মকছেদ সরদারের ছেলে বর্তমানে মেটাল প্লাস, কদমতলীর আমিরুল ইসলাম (৪০), গোলাপগঞ্জ থানার রপিপুর, নোয়াবাড়ীর রুয়াব আলীর ছেলে খালেদ আহমদ (২৬), গোলাপগঞ্জ থানার রপিপুর, নোয়াবাড়ীর ওয়ারিছ আলীর ছেলে রাজন মিয়া (২০), ওসমানীনগর উপজেলার মজিদপুর গ্রামের মৃত সাজিদ উল্লাহর ছেলে আব্দুল কালাম (৪৭), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দাওরাই গ্রামের বর্তমানে বালুচর, থানা-শাহপরান (রহ:) মহেশ সূত্রধরের ছেলে সজল সুত্রধর (৩৮), দক্ষিণ সুরমা থানার নগরীর চাঁদনীঘাটের বীরেন্দ্র পালের ছেলে নিখিল পাল (৪৫)কে জুয়া খেলার স্থান হইতে জুয়া খেলার সামগ্রীসহ আটক করা হয়।
সূত্র: বিডি প্রতিদিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com